আ. লীগ প্রার্থীদের বিজয় প্রত্যাশা প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
আ. লীগ প্রার্থীদের বিজয় প্রত্যাশা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমি আশা করি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের দুই মেয়র প্রার্থী ফজলে নুর তাপস এবং আতিকুল ইসলাম ভোটে বিজয়ী হবেন। এই বিজয়ের পরে ঢাকাবাসীদের জন্য আমরা উন্নত এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো ইনশায়াল্লাহ।’
আজ শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘এইমাত্র আমি আমার ভোট দিয়েছি এবং মেয়র পদে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দিয়েছি এবং কাউন্সিলর পদে (রফিকুল ইসলাম) বাবু ও শিরিনকে (গাফফার) ভোট দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, নগরীর আরো উন্নয়নে এবং বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করার জন্য নগরবাসী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করবে।’
ঢাকা মহা নগরীর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিজয়ের পরে আমরা এসব উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারবো।’
প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট প্রদান করেন।
এরআগে প্রধানমন্ত্রী সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছেন এবং প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের দ্বিতীয় তলায় ২৪১ নন্বর কক্ষে গিয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান জনগণের অধিকার এবং এটি সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ যাতে স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে।’
এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত আইনশৃংঙ্খলা বাহিনীর সকল সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।
প্রধানমন্ত্রী শৃংঙ্খলা বজায় রেখে জনগণকে তাদেও ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে আমার পছন্দ তাকে দেব এবং এই নীতিতে ভোট অনুষ্ঠিত হবে।’
শেখ হাসিনা বলেন, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে।
প্রধানমন্ত্রী জানান, তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে খুব সহজেই ভোট প্রদান করেছেন।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত স্বল্প সময়ে এবং খুব সহজেই আমার ভোট দিতে পেরেছি।’
শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন এই ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে ভোট গ্রহণের আয়োজন করতে পারবে এতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং কেউ তাদের ভোটাধিকার খর্ব করতে পারবে না।
প্রধানমন্ত্রী আইনশৃংঙ্খলা বাহিনীর সংস্থাগুলোকে বারবার সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যাতে প্রত্যেক ভোটার নিজ নিজ পছন্দ অনুযায়ী শান্তিপূর্ণভাবে তাদের পছন্দেও প্রার্থীকে ভোট দিতে পারেন।
তিনি বলেন, ‘আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যাতে প্রত্যেক ভোটাররা যথাযথভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এবং অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি। এরফলে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করবো ইনশায়াল্লাহ।’
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











