ইআরএফের সভাপতি শারমীন সম্পাদক রাশিদুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী। সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশিদুল ইসলাম আর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ফলাফল ঘোষণা করেন।
শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট। সহ-সভাপতি পদে এম শফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে।
এদিকে, সহ-সাধারণ সম্পাদক পদে কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ৬৪ ভোট। অর্থ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের রেজাউল হক কৌশিক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চারটি সদস্য পদে নির্বাচিত হলেন যারা- সর্বোচ্চ ১৫০ ভোট পেয়ে রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির প্রথম, ১২৫ ভোট পেয়ে সময়ের আলোর বিশেষ প্রতিনিধি সৈয়দ শাহনেওয়াজ করিম দ্বিতীয়, ১১৭ ভোট পেয়ে ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের আজিজুর রহমান রিপন তৃতীয় এবং ১১৬ ভোট পেয়ে জনকণ্ঠের রহিম শেখ চতুর্থ।
এছাড়া পরাজিত দুই প্রতিদ্বন্দ্বী পেয়েছেন যথাক্রমে দৈনিক প্রথম কথার সুনীতি কুমার বিশ্বাস ১০৯ ভোট ও নিউজটুডের বদিউল আলম ১১৩ ভোট।
নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।
এর আগে ২০১৮-১৯ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল। বিজিএমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও গত মেয়াদের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন পেশ সদস্যদের ভোটে পাস হয়।
-জেডসি
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

