ইউকে-ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট মিলে করোনার ‘হাইব্রিড’ ধরন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৩০ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারি বিশ্বে আতঙ্ক ছড়িয়েই যাচ্ছে। বছরের বেশি সময় পার হলেও নিজেকে নতুন নতুন রূপে দেখা দিচ্ছে এই ভাইরাস। এবার ভারতীয় ও ব্রিটিশ ধরন মিলে তৈরি হয়েছে হাইব্রিড ধরন। ভিয়েতনামে এই ধরনের সন্ধান মিলেছে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং জানিয়েছেন, নতুন মিশ্র ধরন বাতাসে ভেসে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। অন্য ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক। খবর আল জাজিরার।
এতদিন ভিয়েতনামে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ হয়েছে ৬ হাজার ৩৯৬ জনের এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। কিন্তু এ বছরের এপ্রিল থেকে ছবিটা ভিন্ন। দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। দেশটিতে মোট সংক্রমণের অর্ধেকের বেশি (৩৬০০ জন) হয়েছে এপ্রিল মাসে।
স্বাস্থ্যমন্ত্রী নুয়েন বলেন, 'আমরা জিন সিকোয়েন্সিং করছিলাম। তাতে এক করোনা রোগীর দেহে এমন একটি ধরন মিলেছে, যেটি ভারতীয় ও ব্রিটেনের ধরনের মিশ্রণ। আরও ভেঙে বললে, এটি আসলে ছিল ব্রিটেনের ধরন। তার সঙ্গে মিশেছে ভারতীয় ধরন।’
ভিয়েতনামের একটি দৈনিকে প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই ধরন সম্পর্কে ঘোষণা করবে সরকার।
এ পর্যন্ত করোনার সাতটি ধরন চিহ্নিত হয়েছে ভিয়েতনামে। বি.১.২২২, বি.১.৬১৯, ডি৬১৪জি, বি.১.১.৭ (ব্রিটিশ ধরন), বি.১.৩৫১, এ.২৩.১ এবং বি.১.৬১৭.২ (ভারতীয় ধরন)।
নতুন হাইব্রিড ধরন সম্পর্কে এ পর্যন্ত যা জানা গিয়েছে তা হলো- অন্য ধরনগুলোর থেকে অনেক বেশি সংক্রামক। খুব তাড়াতাড়ি প্রতিলিপি (রেপ্লিকেটেড) গঠন করতে পারে এটি। নুয়েনের কথায়, ‘এই কারণের দেশের বিভিন্ন অংশে অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি।’
ভাইরাসের এ হেন ভয়াবহ মিউটেশন, নতুন নতুন ধরন তৈরি ও সংক্রমণ ক্ষমতা বৃদ্ধির মুখে একমাত্র আশা টিকাকরণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরের ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হবে ছোটরা। যুক্তরাষ্ট্র ও কানাডায় ইতিমধ্যেই কিশোর-কিশোরীদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। এবার ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড প্রতিষেধকটিকে ছাড়পত্র দিল।
টিকা নিয়ন্ত্রক সংস্থা ‘ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’ (ইএমএ) জানিয়েছে, ট্রায়ালে টিকা নিয়ে কোনো সমস্যা হয়নি এই বয়সীদের। তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি। জার্মানি এর মধ্যেই জানিয়ে দিয়েছে, সামনের মাস থেকে ১২ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হয়ে যাবে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










