ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৮:৩১:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ইউক্রেনে হোটেলে আগুন: ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

ইউক্রেনের বন্দর নগরী ওদেসায় টোকিও স্টার হোটেলে আজ শনিবার আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছে। এতে আরো ১০ জন আহত হয়েছে। জরুরি সংস্থার খবরে এ তথ্য জানানো হয়।

আগুন লাগার ঘন্টা তিনেকের মধ্যেই অগ্নিনির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জরুরি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আগুনে আট জনের প্রাণহানি এবং ১০ জন আহত হয়েছে।

ওদেসা কর্তৃপক্ষ বলছে, ওই এলাকা থেকে প্রায় দেড়শো লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

আগুন লাগার কারণ জানতে এবং আগুন নিরাপত্তা আইন লংঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারী তদন্ত শুরু করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে ওদেসার অবস্থান। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটি পর্যটকদের জন্যে আকর্ষণীয় স্থান।

সূত্র : বাসস