ইউজিসির গবেষণা প্রকল্পে ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত
ইবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক-শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৬৫ জন শিক্ষক, ৬৯ জন শিক্ষার্থী ও ৭ জন পিএইচডি গবেষক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এই গবেষণা কার্যক্রমের মেয়াদ এক বছর। এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেক গবেষককে অর্থ প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএচডি গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে রয়েছেন—ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ৭ জন শিক্ষক, ৩ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। কলা অনুষদের ১০ জন শিক্ষক, ১ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী। ব্যবসায় প্রশাসন অনুষদের ৯ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১০ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী। এছাড়া জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষক ও ২৩ জন শিক্ষার্থী এবং বিজ্ঞান অনুষদের ৫ জন শিক্ষক, ৯ জন শিক্ষার্থী ও ১ জন পিএইচডি গবেষক। এই গবেষণা কার্যক্রমে নির্বাচিত শিক্ষকরা পাবেন তিন লাখ থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা, পিএইচডি গবেষক শিক্ষক দুই লাখ ও শিক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা এবং শিক্ষার্থীরা পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা গবেষণা খাতকে অগ্রাধিকার দিচ্ছি। যারা নির্বাচিত হয়েছে সবার জন্য শুভকামনা। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সব রিসার্চ পেপার আমরা লাইব্রেরিতে সংরক্ষণ করব। যেন সবাই রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারে এবং পরবর্তীতে সবার উপকারে আসে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







