ইউনিলিভার বাংলাদেশের প্রথম নারী ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া হক
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন জিনিয়া হক। তিনি ইউনিলিভার বাংলাদেশের প্রথম নারী ফাইন্যান্স ডিরেক্টর।
এর আগে জিনিয়া হক বিউটি অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড পার্সোনাল কেয়ার বিজনেস- বিভাগের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন পদে দায়িত্ব নেওয়ার মাধ্যমে জিনিয়া ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটিতে যোগ দিলেন।
জিনিয়া তার এই নতুন দায়িত্বে জাহিদুল ইসলাম মালিতার স্থলাভিষিক্ত হলেন। মালিতা সিঙ্গাপুরে প্রকিউরমেন্ট ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
করপোরেট ইন্ডাস্ট্রিতে ব্যবসা খাতের আর্থিক-বিষয়াদি, আঞ্চলিক কার্যক্রম এবং ম্যানুফ্যাকচারিং বিষয়ে জিনিয়ার দীর্ঘ ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে তিনি ইউনিলিভারে যোগ দেন এবং গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)- এর ঐতিহাসিক একীভূতকরণে নেতৃত্ব দেন। তিনি জিএসকে কোম্পানিটিকে নির্বিঘ্নে ইউনিলিভারের প্রক্রিয়া এবং সিস্টেমে অন্তর্ভুক্তিতে অবদান রাখেন।
এছাড়া, তিনি দুই হাজার কোটি টাকা লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ ট্রেড ভ্যালু। ইউনিলিভার বাংলাদেশে ডাইভারসিটি ও ইনক্লুশন নিশ্চিতেও জিনিয়া হকের অবদান রয়েছে।
ইউনিলিভারে যোগদানের আগে জিনিয়া ২০১৪ সাল থেকে জিএসকের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বিএটি বাংলাদেশের করপোরেট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল অডিট বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। জিনিয়া প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ফাইন্যান্সে নেতৃত্ব দিয়েছেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের হয়ে সিঙ্গাপুরে ‘রিজিওনাল ফাইন্যান্স প্রজেক্ট লিড’ হিসেবে ভূমিকা রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ফাইন্যান্স বিষয়ে স্নাতক সম্পন্ন করেন জিনিয়া। তিনি দ্য চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ) ইউকে-এর একজন ফেলো সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট (এফসিএমএ)। তিনি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশেরও সদস্য।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক











