ইউরোপে আরও ৭ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচওর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ইউরোপে চলতি শীত মৌসুমে করোনাভাইরাসে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেখানে শীত পেরিয়ে বসন্ত আসার আগেই করোনায় আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। খবর এএফপির।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ইউরোপ মহাদেশের ৫৩ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ। নতুন আরও ৭ লাখ মৃত্যু হলে এই সংখ্যা পৌঁছাবে ২২ লাখে।
বিবৃতিতে বলা হয়, ইউরোপের ৫৩ টি দেশের মধ্যে ৪৯ টি দেশের হাসপাতালগুলোর আইসিইউতে উপচে পড়ছে করোনা রোগীদের ভিড়। চলতি বছর মার্চের পর গত ছয় মাসে সংক্রমণের এত বিস্তার ইউরোপে দেখা যায়নি। এই অবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে শীত শেষে বসন্ত আসার আগেই ইউরোপে করোনায় আরও ৭ লাখ মৃত্যু ঘটবে। মধ্য এশিয়া ও ইউরোপে বর্তমানে মৃত্যুর প্রধান কারণ করোনা।
করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ডেল্টার বিস্তার, টিকাদান কর্মসূচির ধীরগতি, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে শিথিলতা- প্রভৃতি কয়েকটি কারণে ইউরোপে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মঙ্গলবারের বিবৃতিতে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন ইউরোপে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪ হাজার ২০০ জন। এই সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণ। চলতি বছর সেপ্টেম্বরে প্রতিদিন করোনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ২ হাজার ১০০।
ডব্লিউএইচওর ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লাগ পৃথক এক বিবৃতিতে বলেন, ‘ইউরোপ ও মধ্য এশিয়ার করোনা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। আমাদের সামনে একটি কঠিন ও চ্যালেঞ্জিং শীত অপেক্ষা করছে।’
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










