ইকুয়েডর: করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি, কফিন সংকট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
ইকুয়েডর: করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি, কফিন সংকট
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় কফিনের চরম সংকট দেখা দিয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়ায়াকুইলে এ সংকট সবচেয়ে বেশি।
এতে বাধ্য হয়ে কার্ডবোর্ড দিয়ে কফিন বক্স তৈরি করে ব্যবহার করা হচ্ছে। রোববার নগরী কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
প্রশান্ত মহাসাগরীয় এ বন্দর নগরী কর্তৃপক্ষ জানায়, তারা স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে ১ হাজার কার্ডবোর্ড বক্স কফিন অনুদান পেয়েছে এবং সেগুলো ব্যবহারের জন্য স্থানীয় দুইটি সমাধিস্থলে পাঠানো হয়েছে।
নগরীর মূখপাত্র এএফপি’কে বলেন, এসব কার্ডবোর্ড বক্স কফিন একারণে পাঠানো হয়েছে যাতে তারা প্রয়োজন মেটাতে পারে। নগরীতে কোন কফিন নেই বললেই চলে বা থাকলেও চাহিদা বেশী থাকায় সেগুলো অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে।
ব্যবসায়ী সান্টিয়াগো অলিভার্স জানান, দেশে কফিনের চাহিদা এতোই বেশি যে তার কোম্পানি সে অনুযায়ী যোগান দিতে পারছে না।
সান্টিয়াগো অলিভার্স এএফপি’কে বলেন, আমি নগরীর কেন্দ্রিয় শাখা থেকে ৪০ টি এবং আমার প্রধান কার্যালয় থেকে আরো ৪০ টি কফিন বিক্রি করেছি। বর্তমানে সবচেয়ে কমদামী কফিনের দাম ৪শ’ ডলার।
অলিভার্স বলেন, নগরীতে ১৫ ঘন্টা কারফিউ জারি করায় কাঠ ও ধাতবের কফিন তৈরির মৌলিক কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দেয়া ভিডিও ফুটেজে করোনাভাইরাস নিহতদের ছড়িয়ে পড়া লাশ লাতিন আমেরিকার এ দেশটিতে বিভিন্ন রাস্তা ও বাসাবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে।
সরকার এ সপ্তাহের গোড়ার দিকে বিভিন্ন রাস্তা ও বাসাবাড়ি থেকে ১৫০ টি লাশ উদ্ধারে সৈন্যদের নির্দেশ দেয়।
গুয়ায়াকুইল মেয়র দপ্তরের টুইটার বার্তায় বলা হয়, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যাক্তিদের সমাধির কাজে কার্ডবোর্ড কফিন অনেক কাজে আসছে।
ইকুয়েডরে রোববার ৩ হাজার ৬৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৮০ জন মারা গেছে। করোনায় আক্রান্তদের অধিকাংশই গুয়ায়াকুইল এবং এর পার্শ্ববতী প্রদেশ গুয়াসের বাসিন্দা।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











