শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
শেষ ষোলোর লড়াই জমে উঠছে। রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর ৮টি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ। রাউন্ড অব ৩২’র সবশেষ ম্যাচে কলম্বিয়া ঘানাকে হারানোর পরই পূর্ণতা পায় শেষ ষোলোর লাইনআপ। একই দিনে নিজেদের ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও মিসরও।
বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে ৪ জুলাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স।
৬ জুলাই দুটি ম্যাচ রয়েছে। প্রথমটিতে বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন সকাল ৬টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেক্সিকো।
৭ জুলাইও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। এরপর সকাল ৬টায় সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
একই দিন রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোতে ওঠা দলটি বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে খেলবে মিসরের বিপক্ষে। শেষ ষোলোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সেই ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া।
রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর এখন বিশ্বকাপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী কয়েকটি দলের মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনাও থাকায় নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু
কানাডা-মরক্কো ৪ জুলাই রাত ১১টা হিউস্টন
প্যারাগুয়ে-ফ্রান্স ৫ জুলাই রাত ৩টা ফিলাডেলফিয়া
ব্রাজিল-নরওয়ে ৬ জুলাই রাত ২টা নিউ ইয়র্ক
মেক্সিকো-ইংল্যান্ড ৬ জুলাই সকাল ৬টা মেক্সিকো সিটি
পর্তুগাল-স্পেন ৭ জুলাই রাত ১টা ডালাস
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ৭ জুলাই সকাল ৬টা সিয়াটল
আর্জেন্টিনা-মিশর ৭ জুলাই রাত ১০টা আটলান্টা
সুইজারল্যান্ড-কলম্বিয়া ৮ জুলাই রাত ২টা বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



