ইজতেমা ঘিরে সতর্ক করল মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বুধবার (১১ জানুয়ারি) এক সতর্কতা বিজ্ঞপ্তিতে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে মূল সমাবেশস্থল। এতে প্রায় ৪০ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এতে বলা হয়, বাৎসরিক এই অনুষ্ঠান ঢাকাজুড়ে যানবাহন ও পথচারীদের চলাচলের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট কমাতে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন দূতাবাস জানায়, আমরা আপনাদেরকে উল্লেখিত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে আপনার নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে পরামর্শ দিচ্ছি। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে বিমানের টিকিট রাখতে এবং পুলিশ চেকপোস্টে তা উপস্থাপন করতে প্রস্তুত থাকতে হবে।
দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে কোনো বড় সমাবেশ, বিক্ষোভ বা মিছিলের আশপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











