ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:২০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইতালিতে করোনায় মৃত্যু ৩৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

ইতালিতে করোনায় মৃত্যু ৩৫ হাজার ছাড়িয়েছে

ইতালিতে করোনায় মৃত্যু ৩৫ হাজার ছাড়িয়েছে

ইতালির সরকারি হিসাবে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ৩৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ২০ জন। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ তথ্য জানায়।

দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ১৭ জন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লোমবারডি অঞ্চল। এখানেই প্রথম মহামারি ছড়িয়ে পড়ে এবং ১৬ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইতালিতে করোনা ছড়িয়ে পড়ার পরে গত বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৩৬ জন, এদের মধ্যে বুধবার ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৩০ জন।

বর্তমানে প্রায় ১২ হাজার ৫০০ লোক করোনা পজেটিভ, এদের ৭৫০ জন হাসপাতালে রয়েছে, ৫৩ জন ইনসেনটিভ কেয়ারে রয়েছেন।

ইউরোপে প্রথম ইতালিতে করোনা ছড়িয়ে পড়ায় লকডাউন শুরু করে, দীর্ঘ সময়ে সংক্রমণ চূড়া অতিক্রম করে। তবে, এখনো পকেট সংক্রমণ অব্যাহত আছে। চলতি সপ্তাহে অভিবাসন প্রার্থীদের মধ্যে ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।