ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৬:০০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ইতালিতে কেবল কার দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৪ মে ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইতালিতে কেবল কার ছিঁড়ে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এর মধ্যে ৯ বছরের এক শিশুও রয়েছে। রবিবার দুপুরের দিকে ইতালির উত্তরাঞ্চলের পিয়েডমন্ট অঞ্চলের রিসোর্ট শহর স্ট্রেসায় এ দুর্ঘটনা ঘটে। কেবল কারটি লেক ম্যাগিওরে থেকে পার্শ্ববর্তী আল্পসের একটি পর্বতে যাত্রী আরোহণ করত।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহত দুই শিশুকে তুরিনের হাসপাতালে নেওয়া হয়েছে।

জরুরি উদ্ধারকারী সংস্থার পোস্ট করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বনের মধ্যে কেবল কারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।

ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে তাদের মুখপাত্র রাইনিউজ ২৪ টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এটা মারাত্মক দুর্ঘটনা। অনেক উঁচু থেকে ছিঁড়ে পড়ার কারণে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

স্ট্রেসা-আলপটাইন-মোটারনে কেবল কারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৪৯১ মিটার উচ্চতায় ওই কেবল কারে সাধারণত ১৫ যাত্রীকে ২০ মিনিট চড়ার সুযোগ দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, পাহাড়ের ওপরের স্টেশনে পৌঁছানোর ৩০০ মিটার আগে দড়ি ছিঁড়ে কেবল কারটি নিচে পড়ে যায়।

ইতালির সংবাদ সংস্থা আনসা বলেছে, দুর্ঘটনার আগে ওই কেবল কারে ১১ জন যাত্রী ছিল। করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ার পর সেটি সম্প্রতি চালু করা হয়।

-জেডসি