ইধিকাকে নিয়ে ওঠা গুঞ্জনটি সত্যি হলো
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গত বছর শাকিব খানের হাত ধরে টলিউডের ইধিকা পাল হন ঢালিউডের ‘প্রিয়তমা’। প্রথম ছবি দিয়েই পান সফলতা। সদ্য বিদায়ী বছরের শেষে দিকে তাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। শোনা যায়, ঢালিউড সুপারস্টারের পর টলিউড সুপারস্টারের হাত ধরছেন ইধিকা। দেবের নায়িকা হতে চলেছেন তিনি।
সেসময় ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে পরিচালক সুজিত দত্ত ওরফে রিনোর পরবর্তী ছবিতে নাকি জুটি বাঁধবেন দেব-ইধিকা। ছবির নাম ‘খাদান’, পুরোদস্তুর বাণিজ্যিক ছবি এটি।
বিষয়টি নিয়ে তখন ঝেড়ে না কাশলেও নতুন বছরের প্রথম দিন-ই অবসান টেনেছেন জল্পনার। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন, গুঞ্জনটি সত্য। ‘খাদান’ ছবিতে দেবের সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি।
বছরের পয়লা দিন-ই প্রকাশ্যে এসেছে ‘খাদান’-এর ফার্স্ট লুক। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেটি শেয়ার দিয়ে ইধিকা লিখেছেন, ‘‘টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ডেবিউ কাজের প্রথম লুক পোস্টার শেয়ার করছি। এখানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছি আমি। অ্যাড্রেনালাইন-পাম্পিং থ্রিলস ও হার্ট-স্টপিং অ্যাকশনের জন্য প্রস্তুত হোন। কারণ আমরা সবচেয়ে বড় অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে আসছি। এই বছরই আসছে ‘খাদান’’।
ছবির পোস্টারে দেখা গেছে, দেবের পরনে মলিন পোশাক, গলায় গামছা জড়ানো আর হাতে একটা বিশাল কুড়াল। খানিক পেছনে ঘুরে তাকিয়ে আছেন। নেট দুনিয়ায় পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, ‘এটাই তার অভিনয় জীবনের অন্যতম কঠিন পরীক্ষামূলক ছবি হতে চলেছে। চলো লেটস গো, কী হয় দেখা যাক। ২০২৪-এই আসছে 'খাদান’’।
ভারতীয় সংবাদমাধ্যম আজতাক বাংলার এক প্রতিবেদনে জানা গেছে, কয়লা খনি অঞ্চলের সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে ‘খাদান’। পরিচালকের আসনে বসছেন সুজিত দত্ত। দেবের প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথভাবে পরিচালনা করবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





