ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড পেলো সাউথ এশিয়া রেডিও ক্লাব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
রেডিও-কে সমাজের সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে অসাধারণ অবদান রাখায় ভারত থেকে ‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ পেয়েছে চীন ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
“সংলাপ, সহনশীলতা এবং শান্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “৮ম বিশ্ব রেডিও দিবস ২০১৯” উপলক্ষ্যে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের ভানজা কালামন্ডপে দু’দিন ব্যাপী ‘পঞ্চম আন্তর্জাতিক রেডিও মেলা’র আয়োজন করে বেসরকারী সংস্থা আউটরিচ। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পদক বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এর হাতে ‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও (এআইআর), কটক-এর উপ-মহাপরিচালক (প্রকৌশল) ও স্টেশন হেড প্রকাশ কুমার পাতি, বিশেষ অতিথি রেডিও চকলেটের নির্বাহী পরিচালক তানয়া পাটনায়েক, রেড এফএম দিল্লির আরজে রাউনাক (বাউয়া) এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর সাবেক বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।
এই পদক প্রাপ্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ইন্দোনেশিয়া এবং চীনের পর এবার সাউথ এশিয়া রেডিও ক্লাবের মুকুটে যুক্ত হলো আরো একটি সোনার পালক। রেডিও-কে সমাজের সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে দেশ-বিদেশে ধারাবাহিক প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখায় অসাধরণ অবদানের জন্য ভারতবর্ষের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে কোন বিদেশী শ্রোতা ক্লাবকে এই প্রথম এই ধরণের পদক দেওয়া হলো।
২০১৭ সাল পর্যন্ত আউটরিচ ভারতের অভ্যন্তরে মোট ছয়টি ক্যাটাগরীতে পদক দিয়েছে যেমন, আজীবন সম্মাননা, পাবলিক সার্ভিসে রেডিও’র সর্বোত্তম ব্যবহারের জন্য পুরস্কার, বছরের জনপ্রিয় রেডিও উপস্থাপক, বছরের জনপ্রিয় রেডিও প্রোগ্রাম, কমিউনিটি রেডিও স্টেশন অফ ইয়ার এবং বছরের সেরা রেডিও শ্রোতা। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও পদক প্রদান প্রথা চালু করে।
‘আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব-কে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্প্রচার বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম, ঢাকা বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে, রেডিও ভেরিতাস এশিয়া বাণীদিপ্তীর পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, সোনালী সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহাদৎ হোসেন আশরাফ প্রমুখ।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



