ইন্দোনেশিয়ার প্রথম নারী স্পিকার হলেন পুয়ান মহারানী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
এই প্রথম ইন্দোনেশিয়ার পার্লামেন্টে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন একজন নারী। তিনি হলেন সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্নপুত্রীর মেয়ে পুয়ান মহারানী নক্ষত্র কুশ্যিলা। মঙ্গলবার সেখানে প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর তাকে নির্বাচিত করে নতুন পার্লামেন্ট। খবর আল জাজিরা।
পার্লামেন্টের সবচেয়ে বড় দল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল (পিডিআই-পি)-এর একজন সদস্য পুয়ান মহারানী। এই দলটির নেতৃত্বে রয়েছেন তার মা মেগাবতী সুকর্নপুত্রী। সর্বসম্মত ভোটে তিনি স্পিকার নির্বাচিত হন। এ সময় পার্লামেন্টে ৯টি রাজনৈতিক দলের ৫৭৫ জন রাজনীতিক উপস্থিত ছিলেন।
পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হওয়ার পরে পুয়ান মহারানী বলেছেন, আমি আশা করি এটা আমার জন্য একটি অনুপ্রেরণা হবে। উল্লেখ্য, পুয়ান মহারানীর বয়স ৪৬ বছর। তিনি প্রেসিডেন্ট জোকো উইদোদার মন্ত্রীপরিষদে মানব উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী ছিলেন। এরপর নির্বাচনের জন্য ওই পদ ত্যাগ করেন তিনি।
নতুন পার্লামেন্টের এমপিদের ও সরকারকে আইন প্রণয়নের ক্ষেত্রে বেশ বড় চাপ অনুভব করতে হবে। রয়েছে প্রস্তাবিত একটি নতুন ক্রিমিনাল কোড, খনি, স্থল ও শ্রমিক বিষয়ক বিল। এসব নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বেশ কিছুদিন ধরে সেখানে বিক্ষোভ চলছে এর বিরুদ্ধে। অন্যদিকে ইন্দোনেশিয়ার পার্লামেন্টের সিনেট হিসেবে পরিচিত রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল তার প্রধান হিসেবে নির্বাচিত করেছে লা নিয়ালা মাহমুদ মাত্তালিত্তিকে। এই পরিষদে রয়েছে ১৩৬টি আসন।
দেশটির পার্লামেন্ট দু’কক্ষ বিশিষ্ট। একটি হলো নিম্নকক্ষ, যা পরিচিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হিসেবে। অন্যটি হলো উচ্চকক্ষ, যা পরিচিত রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল হিসেবে। এর মধ্যে সিনেট বলে পরিচিত উচ্চকক্ষ শুধু প্রস্তাব করে এবং বিলের বিষয়ে উপদেশ দেয়। তা অনুমোদন করে নিম্নকক্ষ।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










