ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। এর আগে তারা কিছুক্ষণ একান্তে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া উপহার দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত এবং উষ্ণ সংবর্ধনা জানান।
দ্বিপাক্ষিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্দোনেশিয়ার পক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদের আমন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল শনিবার বিকেলে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।
গত রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সরকারি সফর শুরু হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উইদোদো ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি সম্মান প্রদর্শন করেন।
আজ বিকেলে উইদোদো মিয়ানমার থেকে বাস্তুুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সচক্ষে প্রত্যক্ষ করতে কক্সবাজার যাবেন।
দুই দিনের সরকারি সফর শেষে আগামীকাল রোববার সকাল ৯টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেশে ফেরার কথা রয়েছে।
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা











