ইন্দোনেশিয়ায় করোনার টিকা নিলেই মিলছে মুরগি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
ইন্দোনেশিয়ায় করোনার টিকা নিলেই মিলবে মুরগি
টিকা নিতে না চাওয়া বয়স্ক মানুষের আগ্রহ সৃষ্টি করতে অভিনব উপহার ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা। তারা বলছে, টিকা নিতে এলে বয়স্ক মানুষেরা প্রত্যেকে উপহার হিসেবে পাবেন জ্যান্ত মুরগি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, অবাক করা এ উপহার দিচ্ছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কিয়ানজুর রিজেন্সির পুলিশ ও স্থানীয় প্রশাসন। ওই এলাকায় ৪৫ বছর ও তার বেশি বয়সীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। তবে স্থানীয়দের মধ্যে টিকা নেওয়ার মানসিকতা বেশ কম। বুঝিয়ে, প্রচার–প্রচারণা চালিয়েও অনেককে টিকাকেন্দ্রে আনা যায় না।
স্থানীয় পিকাট সাব–ডিস্ট্রিক্টের সহকারী পুলিশ কমিশনার গালিহ আপরিয়াহ বলেন, ‘করোনার টিকা নিয়ে সেখানকার বয়স্ক মানুষের অনেক দ্বিধা রয়েছে। এর অন্যতম কারণ টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও গুজব। বয়স্কদের অনেকের ধারণা, টিকা নিলে করোনা থেকে সুরক্ষা মিলবে না। বরং তা অন্যান্য অনেক গুরুতর রোগের কারণ হতে পারে।’
টিকার প্রতি আগ্রহ ফেরাতে সেখানকার পুলিশ একটি অভিনব উপায় বের করেছে। প্রচার করা হয়েছে, ‘বয়স্ক মানুষেরা টিকা নিতে এলেই মিলবে উপহার। স্বাস্থ্যকেন্দ্রে আসুন, করোনার টিকা নিন। জ্যান্ত মুরগি হাতে বাড়ি ফিরে যান।’
এমন উদ্যোগে সাড়াও মিলছে বেশ। গালিহ জানান, জ্যান্ত মুরগি উপহার দেওয়ার ঘোষণার আগে এক দিনে ২৫ জনের মতো বয়স্ক মানুষ করোনার টিকা নিতে আসতেন। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক ২৫০ জনে।
তবে বয়স্ক মানুষকে জ্যান্ত মুরগি উপহার দেওয়ার পাশাপাশি করোনার টিকা নিয়ে ইতিবাচক মনোভাব গড়ার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
গালিহ আরও বলেন, ‘টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষকে টিকার উপকারিতা বোঝাচ্ছি। স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সেনাসদস্যরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন। কেন্দ্রে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।’
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










