ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৫০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয় আরও ৩১ জনকে, নিখোঁজ রয়েছেন চারজন। ফেরিতে ৬১ আরোহী ছিলেন।

পুলিশের মতে, উত্তাল সমুদ্রে ফেরিটি অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল। খবর আনাদোলুর। স্থানীয় সময় সোমবার মাদুরা দ্বীপের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে- তালিকার বাইরেও ফেরিতে যাত্রী পরিবহনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারাং মাঞ্জেরা জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ফেরি সোমবার মাদুরা দ্বীপের কাছাকাছি উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে।

৩২ ফুট লম্বা পুরনো ধাঁচে তৈরি ফেরিটি বড় বড় ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা ঘটনাটি পুলিশকে জানান।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। গত বছরেও সুমাত্রা দ্বীপে যাত্রীবাহী ফেরি ডুবে ১৬০ জন মারা যান।

-জেডসি