ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকর খাবার’ কর্মসূচির খাবার খেয়ে চলতি সপ্তাহে প্রায় ২ হাজার মানুষ অসুস্থ হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই শিক্ষার্থী।
শনিবার (৫সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের তথ্যমতে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব জাভা, মধ্য জাভা, পশ্চিম সুমাত্রা, আচেহ ও দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে এসব ঘটনা ঘটে। কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে প্রায় ১ হাজার ৯৫০ শিক্ষার্থী, শিক্ষক ও ইসলামিক বোর্ডিং স্কুলের শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ইন্দোনেশিয়ায় কর্মসূচিটি ‘এমবিজি’ নামে পরিচিত।
সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয়েছেন মধ্য জাভার রেম্বাং এলাকায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান আলি শিয়োফি জানান, রেম্বাংয়ের একটি সরকারি উচ্চবিদ্যালয়ের ৭৫২ শিক্ষার্থী ও ২৫ শিক্ষক খাবার খাওয়ার পর ডায়রিয়া, বমি, বমি বমি ভাব ও পেটব্যথায় আক্রান্ত হন।
পূর্ব জাভার সিদোয়ারজোতে অসুস্থ হয়েছেন আরও ৭৩০ জন। তাদের বেশিরভাগই একটি ইসলামিক বোর্ডিং স্কুলের শিক্ষার্থী। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান লাখসমি হেরাওয়াতি ইউয়ানতিনা জানান, আক্রান্তদের মধ্যে ৭০৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া পশ্চিম সুমাত্রার আগাম এলাকায় ২৭৬ শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে স্থানীয় পুষ্টিকেন্দ্র থেকে খাবার বিতরণ বন্ধ রাখা হয়েছে।
আচেহ প্রদেশের বেনার মেরিয়াহ এলাকায় স্কুলের খাবার খেয়ে মাথা ঘোরা ও বমি বমি ভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় ১৫ শিক্ষার্থী ও এক অধ্যক্ষের। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ সুলাওয়েসির তানা তোরাজা এলাকায় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের আরও ১৫ শিক্ষার্থীর মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। তাদের তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
২০২৫ সালের জানুয়ারিতে কর্মসূচিটি চালুর পর থেকেই এর সঙ্গে সংশ্লিষ্ট খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ৩৬টি প্রদেশের ২৪৫টি জেলা ও শহরে এমবিজি কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ হওয়ার ৫৬০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৫০ হাজার ৫৯৯ জন আক্রান্ত হয়েছেন।
জাতীয় পুষ্টি সংস্থার প্রধান সুদারিওনো জানান, সংস্থার পর্যালোচনায় দেখা গেছে, আগের খাদ্যে বিষক্রিয়ার ৮০ থেকে ৯০ শতাংশ ঘটনার পেছনে খাদ্য নিরাপত্তার নিয়ম না মানার বিষয়টি ছিল। খাবার সংরক্ষণ, কাঁচামাল গ্রহণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং খাবার পরিবেশনের সময়সীমা ঠিকভাবে না মানার মতো বিষয়গুলো এর মধ্যে রয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোকে বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে সুদারিওনো বলেন, খাবার সরবরাহকারীদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে প্রায় ২৭ হাজার খাবার বিতরণ কেন্দ্র পর্যালোচনা করা হচ্ছে। পরিদর্শনে শত শত সন্দেহজনক বা ভুয়া কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন মান পূরণ করতে না পারায় অন্তত ৮৩৩টি রান্নাঘরও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রাবোও সরকারের এই কর্মসূচির আওতায় প্রায় ৯ কোটি শিক্ষার্থী, শিশু ও গর্ভবতী নারীকে বিনামূল্যে খাবার দেওয়ার লক্ষ্য রয়েছে। অপুষ্টি কমানো এবং শিশুদের স্বাভাবিক শারীরিক বিকাশ নিশ্চিত করাই কর্মসূচিটির মূল উদ্দেশ্য। ২০২৯ সাল পর্যন্ত এ কর্মসূচিতে প্রায় ২৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এটি প্রেসিডেন্ট প্রাবোওর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল।
সূত্র: আরব নিউজ
- চাকরি দেবে ব্যাংক আলফালাহ্, লাগবে যেসব যোগ্যতা
- উত্তরাঞ্চলে আমন চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
- দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
- মিস ওয়ার্ল্ড-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের মোলা
- মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
- দেশের বাজারে কমল সোনার দাম
- ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় টাইগ্রেসরা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
- অ্যানড্রয়েড ফোনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার টিপস
- প্রিয়জনের পাশে বসেও ফোনে চোখ-ফাবিংয়ে ভুগছেন না তো?
- ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
- সিলেটে বসতঘরে ঝুলছিল গর্ভবতী মা ও শিশুর মরদেহ
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে
- `জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার`
- চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
- ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
- ঢাকার আকাশ মেঘলা, হতে পারে বৃষ্টি
- ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল
- কাম্বারল্যান্ডের প্রথম মুসলিম নারী মেয়র ওলা হামেদ
- ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে
- গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় টাইগ্রেসরা
- আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ











