ঢাকা, রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড দেশের বাজারে কমল সোনার দাম ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী

দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা এবং বগুড়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।