ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে এক শিক্ষিকাসহ নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এক শিক্ষিকাসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মালুকু প্রদেশের রাজধানী আমবোন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। তবে ভূমিকম্প সুনামিতে রুপ নেয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির জিওফিজিক্স এজেন্সি।
দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, যখন ভূমিকম্পটি শুরু হয় তখনও অনেক মানুষ ঘুমাচ্ছিলেন। আচমকা কম্পনে স্থানীয় বাসিন্দারা বিছানা ছাড়ে। আতঙ্কিত মানুষজন ঘরের বাইরে বের হয়। সুনামির আশঙ্কা করে তারা আশপাশের পাহাড়ি এলাকার দিকে ছুটতে থাকে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আলবার্ট সিমায়েলা বলেন, আতঙ্কিত হয়ে দৌঁড়ানোর সময় ভবন ধসে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রাজধানী আমবোনের প্রধান একটি হাসপাতালও ধসে পড়েছে। সেখানকার রোগীদের ভবন থেকে বের করে হাসপাতালের মাঠা রাখা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থানা সংস্থার মুখপাত্র অগাস উইবোয়ো রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে ভূমিকম্পে ২০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী রয়টার্সের সাংবাদিক জানান, যে যেভাবে পারে পাহাড়ের দিকে ছুটছেন। সবাই চলে যাওয়ায় গোটা শহর শান্ত। সুনামি হবে না শুনেও মানুষ আতঙ্কিত।
গত বছর মালুকু প্রদেশে অবস্থিত সুলাওয়েসি দ্বীপ ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে। ভূমিকম্পের পরপরই সেখানে আঘাত হানে সুনামি। সব মিলিয়ে মোট চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










