ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২০:৪৭:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালাক্কা সাগরে।

ফলে উপকূলীয় অঞ্চলে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের এক্সপ্রেস অনলাইন জানিয়েছে, প্রায় ২ লাখ মানুষ সুনামির আতংকে ঘরবাড়ি ছেড়ে উঁচু ভূমিতে আশ্রয় নিয়েছে।

তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর মালুকুর স্থানীয় একজন বাসিন্দা জানান, হঠাৎ করেই পুরো বাড়ির দরজা-জানালা কাঁপতে শুরু করে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কম্পনটি যথেষ্ট শক্তিশালী ছিল। ভূমিকম্পের ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

-জেডসি