ইয়েমেন ইস্যুতে ট্রাম্প অন্ধ নীতি অনুসরণ করছে: ন্যান্সি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সৌদি আরব যে সহিংসতা চালাচ্ছে সে ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্ধ নীতি অনুসরণ করে চলেছেন।
গতকাল (শনিবার) টুইটারে দেয়া এক বিবৃতিতে ন্যান্সি পেলোসি একথা বলেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে সেনা মোতায়েন করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেয়ার একদিন পর ন্যান্সি পেলোসি এ বক্তব্য দিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্তকে তিনি নীতি গৃহীত প্রচেষ্টা বলে আখ্যা দেন। ন্যান্সি পেলোসি বলেন, মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। সৌদি আগ্রাসনে দারিদ্রপীড়িত ইয়েমেনের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু নিহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে স্পিকার পেলোসি বলেন, রিয়াদের এই বর্বরতার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অন্ধ নীতি অনুসরণ করে চলেছেন যার কারণে ইয়েমেনের ওপর সৌদি আরব এই সহিংসতা অব্যাহত রাখার সুযোগ পাচ্ছে।
টুইটারে দেয়া ওই বিবৃতিতে ন্যান্সি পেলোসি সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানান। পাশাপাশি সৌদি সরকার নিজের দেশ এবং আশপাশের বিভিন্ন দেশে যে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে তার নিন্দা জানিয়ে পেলোসি বলেন, আমেরিকা কোনোভাবেই এই সমস্ত বর্বরতা এবং রক্তপাতকে মেনে নিতে পারে না।
ন্যান্সি পেলোসি সুস্পষ্টভাবে বলেন, আমেরিকার জনগণ যুদ্ধের কারণে ক্লান্ত হয়ে পড়েছে। তাই নতুন করে আর সৌদি আরবের পক্ষে মধ্যপ্রাচ্যে কোন যুদ্ধে জড়িত হতে চায় না।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










