ইরাকের টাইগ্রিস নদীতে ফেরি ডুবে শতাধিক মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত হয়েছেন শতাধিক। বৃহস্পতিবার কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে প্রায় ২০০ যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ফেরি ডুবির খবরটি নিশ্চিত করেছে। মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল জানান, ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু; যারা সাঁতার জানতেন না। নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে করে বাড়িতে ফিরছিলেন প্রায় ২০০ জন। ইরানে এই দিনটিকে ফার্সি নতুন বছর হিসেবে উদযাপন করা হয়`।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়`। ভিডিওতে দেখা যায়, নদী পারাপারের সময় একটি ফেরি ডুবে যাচ্ছে। এসময় ফেরিতে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে টাইগ্রিস নদীতে লাফ দিচ্ছে এবং অন্যদের উদ্ধার করছে। এ সময় ফেরিডুবি দেখে নদীর তীরে অনেককেই আর্তনাদ করতে দেখা যায়।
জানা যায়, টাইগ্রিস নদী পাড়ি দিয়ে মসুলে যাওয়ার পথে যাত্রীবাহী এই ফেরিটি ডুবে যায়। এতে প্রাথমিকভাবে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেক যাত্রী। সূত্র: বিবিসি, আল-জাজিরা
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











