ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১৮:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ইরাকে করোনা হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৯২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরাকের নাসিরিয়া শহরের একটি হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন ৯২ জন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গত সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র বিবিসি।

এ ঘটনায় মৃতদের স্বজনেরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করতে থাকে। বছরের পর বছর ধরে সংঘাত চলা ইরাকের স্বাস্থ্যসেবার অবস্থা নাজুক।

দেশটির পুলিশ বলছে, ত্রুটিযুক্ত বিদ্যুতের তার থেকে অগ্নিস্ফুলিঙ্গ অক্সিজেনের ট্যাঙ্কিতে ছড়িয়ে যায়। পরে সেখান থেকে বিস্ফোরণ হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বেসরকারি সংবাদমাধ্যম শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার মধ্যে প্রদেশের স্বাস্থ্য প্রধান সাদ্দাম সাহিব আল-তাওয়িলের নাম রয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি ওই হাসপাতালের প্রধানকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ইরাকের সকল মানুষের বিবেকে গভীর ক্ষত’ বলে উল্লেখ করেছেন।

নতুন এই ওয়ার্ড তিন মাস আগে নির্মাণ করা হয়। এতে ৭০টি বেড ছিল। গত তিন মাসে ইরাকে হাসপাতালে দ্বিতীয়বার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

ওডে আল-জাবির নামের একজন ব্যক্তির পরিবারের চারজন সদস্য এই আগুনের ঘটনায় নিহত হয়েছে। তার দুইজন প্রতিবেশীও এই আগুনের শিকার হয়েছেন। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছেন, তিনি হতাশ ও ক্ষুব্ধ।

তিনি বলেন, ‘আমি জানি না পরিবারের সদস্যদের ও প্রতিবেশীদের কী বলে সান্ত্বনা দেব।’

অপর এক ব্যক্তি বলেছেন, ‘করোনায় আক্রান্ত এক রোগীকে এখানে চিকিৎসার জন্য এনেছিলাম। তিনি একটি কফিনে করে ফিরে গেলেন। বিশ্বের আর কোথায় এমন ঘটনা ঘটে?’

-জেডসি