ইরাকে বাংলাদেশীদের জন্য সতর্কতা জারি
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইরাকে থাকা প্রবাসী বাংলাদেশীদেরকে সতর্কতা জারি করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাসের দেয়া এক বিবৃতিতে বাংলাদেশীদেরকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়ে বলেছে- ইরাকের চলমান নিরাপদহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকা সকল বাংলাদেশী প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত, সকল সভা-সমাবেশ এবং গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদানের জন্য সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা বাংলাদেশে দূতাবাস খোলা থাকবে। যেকোন সহযোগিতার জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যানুযায়ী, ২০০৯ সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত ৭৫ হাজার ৭৪৮ জন বাংলাদেশী কাজের জন্য ইরাকে গিয়েছে।
গত রবিবার মার্কিন বোমা হামলায় ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর ২৫ জন নিহত হওয়ার পর থেকে দুদেশের মধ্যে পরিস্থিতি উত্তেজনাকর হতে থাকে। এরপর মঙ্গলবার বিক্ষোভকারীরা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালায়।
এরপর শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: ইউএনবি
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











