ইরানকে হুমকি দিলো ইউরোপের তিন দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে ‘মাশে ম্যাকানিজম’ প্রয়োগের হুমকি দিয়েছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।এই ম্যাকানিজম প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে।
শনিবার ওই তিন দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন না করলে ওই সমঝোতা অনুযায়ী ‘মাশে ম্যাকানিজম’ প্রয়োগ করা হবে।
তিন ইউরোপীয় দেশ এমন সময় ইরানের বিরুদ্ধে এ হুমকি দিল যখন আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এসব দেশ প্রতিশ্রুতি দিয়েও এ সমঝোতা অনুযায়ী ইরানকে কোনোরকম আর্থিক সুবিধা দিতে পারেনি।
আমেরিকা ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা একতরফাভবে পুনর্বহাল করে। সে সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে এ সমঝোতায় টিকে থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা পরমাণু সমঝোতায় প্রদত্ত সব আর্থিক সুবিধা তেহরানকে প্রদান করবে। কিন্তু প্রায় দেড় বছর ধরে ইউরোপীয় দেশগুলো ওই প্রতিশ্রুতি দিয়ে আসলেও তারা তা বাস্তবায়ন করতে পারেনি।
এর প্রতিবাদে ইরান পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এ পর্যন্ত চার দফায় নিজের দেয়া কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন হাস করেছে। ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলেও ইরানের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে এখন মাশে মেকানিজম প্রয়োগের হুমকি দিল। সূত্র: পার্সটুডে
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











