ইরানের আয়াতুল্লাহ খামেনির ভাতিজি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ভাতিজি ফরিদা মোরাদখানি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তেহরানে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
ফ্রান্সে নির্বাসিত ফরিদা মোরাদখানির ভাই যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এ খবর নিশ্চিত করেছেন।
আরব নিউজের খবরে বলা হয়, মাহমুদ মোরাদখানি ইরানের ক্ষমতাসীন শাসকদের সমালোচনাও করেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। প্রথম কথা হলো, ইরানের একজন রাজনৈতিক কর্মী হওয়ার কোনো স্বাধীনতাই নেই। তিনি ছিলেন মানবাধিকার কর্মী, যিনি দাতব্য কাজ ও শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিয়েছিলেন।’
তিনি বলেন, ‘অবশ্যই আমাদের চাচা আলী খামেনি (ইরানের সর্বোচ্চ নেতা) কয়েক দশক আগে প্রতিষ্ঠিত এ শাসনব্যবস্থার বিরোধীতার বিষয়ে সচেতন আছেন।’
তিনি বলেন, তার পরিবারকে ‘দমিয়ে রাখা যাবে না।’
ইতোমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন ফরিদা। তাকে এভিন কারাগারে নেয়া হয়েছে।
এর আগে শাসনব্যবস্থার সমালোচনা কারায় তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইরানের গোয়েন্দা সংস্থা। ফরিদা ইরানে মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে এবং কারাবন্দিদের অধিকার আদায় নিয়ে কথা বলে থাকেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











