ইরানের উত্তরাঞ্চলে বন্যায় ৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান, মাজান্দারান, ফার্স, লোরেস্তান ও কেরমানশাহ প্রদেশে আকস্মিকভাবে বন্যা দেখা দিয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে ১৪টি নদীতে পানি বেড়ে যাওয়ায় এ বন্যার সৃষ্টি হয়েছে।
ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, গোলেস্তান প্রদেশের অন্তত ৭০টি গ্রামে এবং মাজান্দারান প্রদেশের ২০০’র বেশি গ্রামে প্রায় ৫৬ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। বন্যায় ইতোমধ্যে ৯ জনের প্রাণহানি ঘটেছে।
বন্যা দুর্গত লোকজনকে সহায়তা করার জন্য দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরিকে নির্দেশ দিয়েছেন তিনি।
সর্বোচ্চ নেতার নির্দেশের পর সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য তাদের সমস্ত সক্ষমতা নিয়োগ করেছে। রেডক্রিসেন্ট সোসাইটিও ত্রাণ বিতরণ করছে।
বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি গোলেস্তান প্রদেশে গেছেন। সূত্র : পার্সটুডে
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











