ইরানে আকস্মিক বন্যায় ২৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের শিরাজ শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো শতাধিক মানুষ। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, বন্যার পানিতে ১০০ এর বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেসে গেছে শত শত গাড়ি।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ, লোরেস্তান ও কোগিলুইয়াহ প্রদেশেও বন্যায় প্রাণ হারিয়েছে আরও কয়েকজন বলে খবর পাওয়া গেছে। বন্যা আক্রান্ত এলাকগুলোতে ভ্রমণে সতর্কতা জারি করে মঙ্গলবার সরকারি টেলিভিশন ও মোবাইলে বিবৃতি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
এদিকে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি দুর্গত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ পৌঁছানোরও দাবি করেছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে বন্যায় কমপক্ষে ১শ ১০ জন আহত হয়েছে। এছাড়া দুর্গত এলাকগুলো থেকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ২৫ হাজারের বেশি মানুষকে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় দেশের কমপক্ষে ২০টি প্রদেশ আক্রান্ত হয়েছে। ফলে জরুরিভিত্তিতে সহায়তা দেয়া হচ্ছে দুই শতাধিক শহর ও গ্রামের লোকজনকে। সূত্র: দুনিয়া নিউজ
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











