ইরানে ফের বন্যার আশঙ্কা: ঘর ছাড়ছে হাজারো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বন্যায় বিপর্যস্ত ইরানে ফের প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় গ্রাম এবং শহর ছাড়তে শুরু করেছে স্থানীয়রা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে শনিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রদেশের বাসিন্দাদের পানিবন্দি দশা থেকে মুক্ত রাখতে পানির ঢল অন্যদিকে প্রবাহিত করানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ড্যামের সাহায্যে অতিরিক্ত পানি নদীতে ফেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তারপরও পূর্ব সতর্কতা হিসেবে নারী ও শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পুরুষদের উদ্ধার তৎপরতায় সহায়তা করতে দুর্গত এলাকায় অবস্থানের অনুরোধ জানানো হয়েছে।
শুসানগার্দের মতো শহরে এখনো পঞ্চাশ হাজার বাসিন্দা ঝুঁকিতে রয়েছে এবং এদের শনিবারের মধ্যে অন্যত্র সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। এছাড়াও খুজেস্তানের আরো পাঁচটি কমিউনিটির জন্যও এই সতর্কতা অব্যাহত রয়েছে।
গেল কয়েক সপ্তাহে ইরানের বেশিরভাগ অংশই পানির নীচে নিমজ্জিত ছিলো। ভয়াবহ এই বন্যায় নিহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। ৭০টির বেশি গ্রামের বাসিন্দারা অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন।
১৯ মার্চ থেকে ভারী বর্ষণে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। যা ১ হাজার ৯ শো শহর এবং গ্রামকে ক্ষতিগ্রস্থ করেছে। বানের জলে ভেসে গেছে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ হাজার হাজার বাড়ি-ঘর। ৮৬ হাজার মানুষ এখনো জরুরি আশ্রয কেন্দ্রে অবস্থান করছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











