ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার। তবে দেশটি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অগ্রপথিকের ভূমিকা পালন করেছে। শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেন।
তিনি বলেন, ইরান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করছে তার বহু প্রমাণ রয়েছে। বিশেষ করে ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে এবং ইরান এখন নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে বলে সম্প্রতি আমেরিকা যে বক্তব্য দিয়েছে তাও প্রত্যাখ্যান করেন মারিয়া জাখারোভা।
গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করেন, ইরান এখন আল-কায়েদার নতুন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে তিনি এ ব্যাপারে কোনো প্রমাণ তুলে ধরেননি। পম্পেওর এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্ভট বলে প্রত্যাখ্যান করে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ একে ‘যুদ্ধংদেহী মিথ্যা’ বলে মন্তব্য করেন।
তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘কেউ আর বোকা নেই। নাইন-ইলেভেনের সন্ত্রাসীরা পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর প্রিয় মধ্যপ্রাচ্য থেকে এসেছিল, কেউ ইরান থেকে যায়নি।’
-জেডসি
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার









