ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৯:০৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা সমর্থন করবে না ভারত: সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞাকে নয়াদিল্লি সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।  

ইউরোপ সফরে যাওয়ার পথে শুক্রবার তেহরানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে একথা বলেন। এ সময় দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। খবর পার্সটুডের।  

বৈঠকে ইরান ও ভারতের মন্ত্রীরা ইরানের সিস্তান-বালুচিস্তান এবং কাশ্মিরের শ্রীনগরে সন্ত্রাসী হামলার নিন্দা জানান। পাশাপাশি এ অঞ্চলে সংলাপের মাধ্যমে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গত ১৪ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে অন্তত ২৭ জন শহীদ হন। একইদিন জম্মু-কাশ্মিরে সামরিক কনভয়ে সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪২ জওয়ান নিহত ও ৪৫ জন আহত হয়।

-জেডসি