ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:৫৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ইলিশ মাছের যত পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইলিশ মাছ। ইলিশ খেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। এই মাছ স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টিতে ভরপুর।

ইলিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। এ ছাড়া পটাশিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক ও ক্যালসিয়াম। রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা আমরা এ মাছ খেয়েই পূরণ করতে পারি। 

আসুন জেনে নিই ইলিশ মাছের পুষ্টিগুণ-

১. ইলিশে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী।

২. এই মাছে রয়েছে প্রচুর তেল, যা নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে।  রক্তসঞ্চালন বাড়ায়। হার্টে যে খারাপ কোলেস্টেরল রয়েছে, তা ইলিশ মাছের এই ফ্যাট বের করে দিতে পারে। 

৩. ইলিশ মাছ ভিটামিন ডির ভালো উৎস। এই মাছ খেলে ত্বক ও চুল ভালো থাকে। 

৪. ইলিশ মাছ রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এ ছাড়া শরীরের নানা রকম ব্যথা কমায়। 

৫. এই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় বিষণ্ণতা কমাতে সাহায্য করে ও স্মৃতিশক্তিকে শক্তিশালী করে। 

৬. হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো ইলিশ মাছ। এতে থাকা ভিটামিন ডি হাড় ও পেশির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 

এনএইচএস’র মতে, ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণে সাহায্য করে। যা হাড়কে দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখে। এই মাছে ক্যালসিয়াম ও আয়রনও আছে।