ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ৩২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। বিমান হামলায় হতাহতদের অধিংকাশই সাধারণ মানুষ বলে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও মিডল ইস্ট আই।
গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গোষ্ঠীর নেতাকে হত্যার পর অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। হামলার জন্য ইতিমধ্যে সেখানে কয়েক শ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে নেতানিয়াহু সরকার।
বুধবার গাজার পূর্ব অংশে ইসরায়েলি বিমান হামলায় দুই পুত্রসন্তানসহ নিহত হন রিফাত আয়াদ নামের ৫৪ বছর বয়সী এক বৃদ্ধ কৃষক। তিনি দুই ছেলে আমীর (৮) ও ইসলামকে( ২৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি। বাড়ির কাছাকাছি আসতেই ইসরায়েলি বিমান হামলায় একসঙ্গে প্রাণ হারান তারা তিনজনই।
কেবল এই তিনজনই নন, মঙ্গলবার ও বুধবার এই দু দিনের ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন মোট ৩২ ফিলিস্তিনি। হামলায় আহত হয়েছেন আরো শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে কমপক্ষে ৩০ জনই শিশু।
মঙ্গলবার ভোরে প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তাকে সস্ত্রীক হত্যার মধ্য দিয়ে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দেশটির সেনাবাহিনী গাজায় কমপক্ষে ২০বার বিমান হামলা এবং ১০বার গোলাবর্ষণ করেছে। আবাসিক ভবন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন স্থাপনা এবং কৃষি জমি এসব হামলার লক্ষ্যবস্তু ছিল।
অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে ইসলামিক জিহাদের যোদ্ধারা। অবশ্য এসব রকেটের বেশির ভাগই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাঝ আকাশে ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার কারণে সীমান্ত থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেত এ ঘোষণা দেন।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











