ইসরায়েলী নারী মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বৃটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
হুইলচেয়ারে করে আসায় জলবায়ু সম্মেলনে ঢুকতে না পারা ইসরায়েলের মন্ত্রী কারিন এলহারারের কাছে ক্ষমা চেয়েছেন সম্মেলনের আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিষয়টি জানার পর মঙ্গলবার কারিন এলহারারের সঙ্গে সাক্ষাৎ করেন বরিস জনসন। এসময় ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
বরিস জনসন বলেন, সম্মেলনস্থলে ব্যবস্থাপনা নিয়ে গতকাল যে সমস্যার সৃষ্টি হয়েছিল এ বিষয়ে আমি খুবই দুঃখিত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, এ ঘটনার মধ্যদিয়ে ভবিষ্যতে সবার জন্য সব জায়গায় প্রবেশযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলেই আশা করা যাচ্ছে।
এর আগে সোমবার সম্মেলনস্থলে হুইলচেয়ারে করে হাজির হন ইসরায়েলের জ্বালানি ও পানিমন্ত্রী কারিন এলহারার। এ সময় হুইলচেয়ারে করে ভেতরে প্রবেশ করার আলাদা কোনও ব্যবস্থা না থাকায় গেটের বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় তাকে। এর পরেও প্রবেশ করতে না পারায় ক্ষুব্ধ হন এই মন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইট করে বলেন, এটি খুবই দুঃখের বিষয় যে, নিজেদের বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে হুইলচেয়ারে করে প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ।
এরপরেই বিষয়টি জোরালো হয় এবং পরে শাটল ট্রান্সপোর্টের মাধ্যমে তাকে সম্মেলনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদিও শাটল ট্রান্সপোর্টের বাসটিতেও হুইলচেয়ারে প্রবেশের সুযোগ না থাকায় বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে ৫০ মাইল দূরের হোটেলেই ফিরতে হয় ওই মন্ত্রীকে।
এ ঘটনায় ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত দু:খ প্রকাশ করেছেন। এ নিয়ে তিনি টুইটারে টুইট বরে বলেন, আমি মন্ত্রীর কাছে গভীরভাবে এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা এমন কপ শীর্ষ সম্মেলন চাই যা সবাইকে স্বাগত জানায় এবং অন্তর্ভুক্ত করে।
সূত্র: সিএনএন
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










