ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন–ব্যবস্থার গুরুতর ত্রুটিতে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে গণমাধ্যম সংশ্লিষ্ট তথ্য—সবই দুই ঘণ্টার মতো ছিল প্রকাশ্যে।
ইসির ওয়েবসাইটে করা সাংবাদিকদের আবেদনের মধ্যে ছিল ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, অফিসের পরিচয়পত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকের তালিকাসহ প্রতিষ্ঠান–সংশ্লিষ্ট তথ্য।
বিষয়টিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার সরাসরি প্রমাণ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি বলেন, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কীভাবে এমন একটি সিস্টেম চালু করে, যেখানে ডেটা প্রোটেকশন, অ্যাকসেস কন্ট্রোল, বেসিক সিকিউরিটি টেস্টিংই নেই? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এই ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য কপি হয়েছে কি না, তৃতীয় কোনো পক্ষের হাতে গেছে কি না।
তানভীর হাসান জোহা বলেন, যাঁরা সাংবাদিকদের তথ্য সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বড় বড় কথা বলেন, বাস্তবে তাঁরাই সবচেয়ে অনিরাপদ হাতে এসব তথ্য তুলে দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে পরিবর্তন এনেছিল ইসি। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে (pr.ecs.gov.bd) আবেদন বাধ্যতামূলক করেছে সংস্থাটি।
তবে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে আসে ইসি। ম্যানুয়ালি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তবে ইসির সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে তাদের অনলাইন সিস্টেমে আবেদন করেন।
শনিবার বিকেল চারটার পর হঠাৎ ইসির ওয়েবসাইটে আবেদন করা সাংবাদিকদের তথ্য উন্মুক্ত হয়ে যায়। ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল। ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে।
যদিও সন্ধ্যার দিকে ওয়েবসাইটটিতে আর ঢোকা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ রাত নয়টার দিকে মোবাইলে বলেন,‘বিষয়টি আমার নলেজে নেই। আজ বেলা আড়াইটা পর্যন্ত অফিস করেছি। তখন এ নিয়ে কিছু জানা যায়নি। বিকেল থেকে কয়েকজন এ বিষয় জানতে চেয়ে ফোন দিয়েছেন। কী তথ্য, কীভাবে ফাঁস হয়েছে তা না জেনে মন্তব্য করা ঠিক হবে না। কাল অফিসে গিয়ে জানতে পারব।’
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ডিজিটাল সিস্টেম চালু করার আগে যথাযথ সিকিউরিটি টেস্টিং ও সেনসিটিভ ডেটা প্রোটেকশন মেকানিজম যাচাই করার ওপর জোর দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মাইনুল হোসেন বলেন, ডিজিটাল সিস্টেম চলে মূলত আস্থা ও বিশ্বাসের ওপর। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যদি সেই বিশ্বাসের জায়গা তৈরি না হয়, তাহলে জনগণ ডিজিটাল ব্যবস্থার প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে। এতে পুরো ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াই হুমকির মুখে পড়বে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











