ইয়াস আছড়ে পড়ার আগেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তি বাড়িয়ে অগ্রসর হচ্ছে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে। এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে বাংলাদেশে সরাসরি ইয়াসের আঘাত হানার সম্ভাবনা নেই। এটা আছড়ে পড়ার আগেই পশ্চিমবঙ্গের দিঘা উপকূলে প্রবল জলোচ্ছাস দেখা দিয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় নামানো হয়েছে সেনা। খবর জি নিউজের
ভারতের আবহাওয়া দপ্তর বুধবার সকালে জানিয়েছে, ইতোমধ্যে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। ওড়িশার চাঁদবালি থেকে ধামড়ার মধ্যে কোথাও আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গে উপকূল এলাকায় জারি হয়েছে রেড এলার্ট। আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৬৫-১৫৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।
এই ঝড়ের ফলে কলকাতায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হওয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।
ঝড়ের প্রভাবে পশ্চিমঙ্গ ও ওড়িশার বিভিন্ন স্থানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। অনেক স্থানের বাঁধ ভেঙে আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। আরও অনেক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই। তারপরও সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন। এরই মধ্যে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় এলাকার বহু গ্রাম প্লাবিত হয়েছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে। সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










