ইয়েমেনে ক্ষুধার যন্ত্রণায় ১০ মিনিটে মরছে একটি শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠেছে। দুর্ভিক্ষ গ্রাস করেছে সিংহভাগ এলাকা। তীব্র খাদ্য সঙ্কট। প্রচণ্ড ক্ষুধার তাড়নায় প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। এসব শিশুর বয়স পাঁচ বছরের নিচে।ইয়েমেনের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সৌদি আরবের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনে নবজাতক শিশুদেরও মৃত্যু ঘটছে।
তিনি বলেন, সৌদি আরবের যুদ্ধের কারণে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি ঘটেছে তাতে প্রতি দুই ঘন্টায় ছয়টি নবজাতক মারা যাচ্ছে। আমরা বিশ্ববাসীর কাছে শিশুদের খেলনা এবং ভিডিও গেমস চাই না, আমরা শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং এ সংক্রান্ত অন্যান্য সামগ্রী চাই। আমাদের শিশুদের বাঁচার অধিকার দেয়া হোক।
ইয়েমেনি মন্ত্রী বলেন, আমাদের দেশের শিশুদের জন্য মায়াকান্না বন্ধ করুন। ইয়েমেনের এই করুণ পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে তেমন ভালো কিছু করতে দেখিনি।
তিনি বলেন, সৌদি আরবের আগ্রাসন এবং বোমার বিস্ফোরণের কারণে ভীত হয়ে প্রতিবছর পাঁচ হাজার ইয়েমেনি শিশু ট্রমায় আক্রান্ত হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালে বিদ্রোহীরা ইয়েমেনের তদানীন্তন রাজধানী দখল করে নিলে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ইয়েমেনে বোমাবর্ষণ শুরু করে সৌদি আরবের বিমানবাহিনী। সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, জর্ডান-এর মতো বেশ কয়েকটি দেশের বিমানবাহিনীও। এই হামলায় হাজার হাজার সাধারণ ইয়েমেনি নাগরিক মারা যায়। ঘরহারা হন বহু মানুষ। জাতিসংঘ এবং যুদ্ধবিশেষজ্ঞদের মতে এই যুদ্ধেই মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে। কৃত্রিম খাদ্য সঙ্কট তৈরি করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











