ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ইয়েমেনে বিমান হামলায় সাত শিশু-চার নারীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সাত শিশু ও চার নারীসহ ১৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের একজন কর্মকর্তা ও একজন ডাক্তার।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন কয়েকদিন আগে হুথি বিদ্রোহীরা জানিয়েছিল, যুদ্ধ অবসানে তারা সৌদি আরবে ড্রোন ও ব্যালাস্টিক মিসাইল হামলা থেকে বিরত থাকবে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে দালেহ প্রদেশের কাতাবাহ এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। এই এলাকার কিছু অংশের নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে রয়েছে। তবে হুথিদের শান্তির প্রস্তাব দেয়ার পর মঙ্গলবারের ওই হামলা প্রথম বড় কোনও হামলা বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি বলেছেন, দালেহ’র একটি আবাসিক এলাকায় ‘জোটের’ এক বিমান হামলায় নারী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও নয়জন।

ইব প্রদেশের আল থাওরা হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, নিহতদের মধ্যে সাতজন শিশু ও চারজন নারীও রয়েছে। হামলার পর নিহত ব্যক্তিদের দেহ এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আল-মাসিরাহ টেলিভিশন বলেছে, এই হামলার নিন্দা জানিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা এটিকে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ‘চলমান আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরানের মদদপুষ্ট হুথি ব্রিদোহীরা। এর কয়েকদিন পর হুথিরা শান্তি প্রস্তাব দিলে মঙ্গলবার ওই হামলা চালায় সৌদি।

-জেডসি