‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’ মিশরীয় তরুণীর গানে বিস্মিত মোদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৫ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিশর পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি মিশরীয়রাও তাকে স্বাগত জানিয়েছেন। মোদিকে স্বাগত জানানোর সময় শাড়ি পরিহিতা এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে।’
রোববার (২৫ জুন) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৪ জুন) কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি।
পরে হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। সেসময় ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা তরুণীরা মোদির উদ্দেশে গানও করেন। মোদিকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয়ে ওঠেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে।’ গান শুনে হাততালিও দেন মোদি। ‘শোলে’ ছবির ওই গান শুনে বিস্মিত হন নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে ওই মিশরীয় তরুণী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন ‘আপনি দেখতে অবিকল একজন ভারতীয়’। মোদির মুখে এমন কথা শুনে রীতিমত আপ্লুত হয়ে পড়েন ওই তরুণী।
এএনআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীটি মোদিকে স্বাগত জানাতে ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’ গানটি গাইছেন। ওই তরুণী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কখনও ভারতে গিয়েছি কি না? তিনি আমাকে আরও জিজ্ঞাসা করেছিলেন আমি হিন্দি কোথা থেকে শিখেছি? উত্তরে আমি জানিয়েছি, ভারতীয় সিনেমা এবং গান শুনে আমি হিন্দি শিখেছি’।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে শনিবার কায়রোতে পৌঁছান ভারতে প্রধানমন্ত্রী। কায়েরোতে নামার পর এক টুইটবার্তায় মোদি লেখেন, ‘আমার বিশ্বাস রয়েছে যে এই যাত্রা মিশরের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করবে। প্রধানমন্ত্রী আরও লেখেন, বিমানবন্দরে আমাকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছিল।
সফরের প্রথম দিনে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, গ্রিন হাইড্রোজেন, তথ্য-প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, ওষুধপত্রসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
গত ২৬ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে সফর করছেন। রোববার (২৫ জুন) মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।
এর আগে মঙ্গলবার (২০ জুন) তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান ভারতের প্রধানমন্ত্রী।
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ











