ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৯:২৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ)। এদিন সকাল থেকেই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। আগামীকাল ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।