ঈদের ছুটিতে সরকারি হাসপাতাল খোলা থাকবে
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার
ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ খোলা থাকবে। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ঈদের পর দিন সীমিত আকারে সরকারি হাসপাতালের বহির্বিভাগও খোলা রাখা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো সমস্যা হবে না। প্রতিটি হাসপাতালে সেবা স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সাথে কথা বলে জানা গেছে, ঈদের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুত নেয়া হয়েছে।
ঈদের পরের দিন থেকে রাজধানীর সকল সরকারি হাসপাতলের বহির্বিভাগ সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈদের দিন রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।
তারা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে জনবলের কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় জনবল ঠিক রেখেই চিকিৎসক, নার্স ও অন্যদের ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ তুলনামূলক কম থাকে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ জানান, ঈদের ছুটিতে হাসপাতাল সেবা অব্যাহত রাখার জন্য একাধিক সভা হয়েছে। ঈদে রোগীদের সেবা প্রদানের জন্য ২৮টি টিম গঠন করা হয়েছে। ঈদের পরের দিন বর্হিবিভাগ চালু থাকবে। এছাড়াও রোগীদের ঈদের দিন বিশেষ খাবার পরিবেশন করা হবে।
হাসপাতাল পরিষ্কার রাখার ব্যাপারেও জনবল ঠিক করা হয়েছে।
বরাবরের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে জানাগেছে।
এছাড়াও জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, মুগদা ৫০০ শয্য বিশিষ্টি হাসপাতালসহ রাজধানীর সরকারি বিশেষায়িত হাসপাতালগুলোর জরুরী বিভাগ খোলা থাকবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বাসসকে বলেন, ঈদে রোগীদের সেবা প্রদানের জন্য কয়েকটি টিম করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকবে।
এদিকে রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ বিশেষ ব্যবস্থায় ৪ জুন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে
এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ জুন বিএসএমএমইউয়ের বহির্বিভাগ (৪ জুন ছাড়া), বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে।
তবে এই ৩ দিন বিভিন্ন বিভাগের জরুরি বিভাগ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে চালু থাকবে। এদিকে ঈদের ছুটির মাঝে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ইতোমধ্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালক (হাসপাতাল)সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আগামী ৭ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন শনিবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে সম্পূর্ণরুপে চালু হবে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ





