ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ৭ জুন ২০২৫ শনিবার
প্রতীকী ছবি
আজ শনিবার সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিনসহ আগামী পাঁচ দিনের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও থাকবে তাপপ্রবাহ ও গুমোট গরম। তবে দেশের বেশিরভাগ এলাকাতেই আবহাওয়া থাকবে শুষ্ক।
শুক্রবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ‘ঈদের দিন ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও গরম।’
তিনি আরও বলেন, ‘বর্ষাকাল শুরু হলেও মৌসুমি বায়ু এখনও পুরোপুরি সক্রিয় নয়। ফলে আকাশ মেঘলা থাকলেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। খুলনা ও রাজশাহী বিভাগসহ ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও ঢাকার পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু