ঈদের দিন সুস্থ থাকতে কোন বেলায় কী খাবেন?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩০ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
সুস্থভাবে বাঁচতে দরকার সঠিক জীবনযাত্রা। এর মধ্যে রয়েছে নিয়মমাফিক ঘুম, খাওয়া-দাওয়া, ব্যায়ামসহ প্রয়োজনীয় আরও বেশ কিছু বিষয়। এর মধ্যে খাওয়া-দাওয়ার অনিয়ম দ্রুত শরীরের ওপর প্রভাব ফেলে। পুষ্টি চাহিদার কথা চিন্তা না করেই যখন খাওয়া হয় তখন তাকে অনিয়ম বলা হয়।
ঈদের দিন বেশিরভাগ মানুষই খাবারের অনিয়ম করেন। দীর্ঘ এক মাস এক নিয়মে খাওয়ার পর হঠাৎ করেই বেশি খাওয়ার ফলে শরীর অসুস্থ হয়ে পড়ে। জেনে নিন ঈদের দিন কখন কী খাবেন-
ঈদ দিন সকালের নাশতায় যা খাবেন
আগের দিন পর্যন্ত রোজা রেখে ঈদের সকালে একসঙ্গে অনেক খাবার খাওয়া ঠিক হবে না। এসময় পরিমিত আহারই শ্রেয়। সকালে মিষ্টি খাবার দিয়ে ঈদ শুরু করার রেওয়াজ বহু দিনের। সেমাই বা পায়েস যা খান তা যেন পরিমিত হয় খেয়াল রাখবেন।
এর পাশাপাশি ঈদের সকালের নাশতায় রাখতে পারেন রুটি বা হালকা তেলে ভাজা পরোটা কিংবা সবজির নরম খিচুড়ি। মুরগির তরকারি বা ডিম ভুনা রাখা যায়। সবজি আইটেম রাখবেন অবশ্যই। সবচেয়ে ভালো হয় আগে এগুলো খেয়ে তারপর মিষ্টি খাবার খেলে।
সকাল ও দুপুরের মধ্যবর্তী সময়ে
অনেকেই ঈদের দিনে সকাল ও দুপুরের মাঝের সময়টাতে হালকা কিছু খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে ফুচকা বা চটপটি খেতে পারেন। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই এই সময়ের পুষ্টিকর খাবার হলো তাজা ফলের জুস বা ফলের সালাদ। বেলের শরবত, ডাবের পানি, তরমুজের শরবত খেতে পারেন। তাতে শরীরে পানিস্বল্পতা তৈরি হবে না।
দুপুরের খাবার
ঈদের দিনে দুপুরের খাবারে খুব হালকা তেলের পোলাও বা ভুনা খিচুড়ি রাখুন। ডিপ ফ্রাই খাবার এসময় এড়িয়ে চলা উচিত। এতে হজমে গণ্ডগোল দেখা দিতে পারে। পাতে রাখতে পারেন অল্প তেলে তৈরি কাবাব বা গ্রিল করা মুরগি। ঈদের দিন অনেক বাসাতেই মুরগির রোস্ট করা হয়। তবে এক মাস রোজা রাখার পর এমন খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়। তাই রোস্টের বদলে কম তেলে রান্না মুরগির কোরমা রাখুন।
বর্তমানে রান্নার জন্য খুবই উপযোগী একটি মাধ্যম এয়ার ফ্রায়ার। ডুবো তেলে না ভেজে এতে মজাদার খাবার তৈরি করে নিতে পারে। এত স্বাস্থ্য ভালো থাকবে। চাইলে দুপুরের জন্য কম মসলার চায়নিজ সবজি রান্না করতে পারেন। কিংবা রান্না করতে পারেন সবজির কোরমা। কোমল পানীয়ের বদলে বোরহানি বা মাঠা শ্রেয়। পাতে রাখতে পারেন টক দই।
রাতের খাবারে যা রাখবেন
ঈদের দুপুরে যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়, তাই রাতে সহজে হজম হয়, এমন খাবার খেতে চেষ্টা করুন। রাতে মাছ হতে পারে আদর্শ খাবার। মাছের ফিলে সয়া সস, লেবুর রস ও গোলমরিচ দিয়ে মেরিনেট করে রান্না করলে গতানুগতিক রান্না থেকে ভিন্ন হবে। ভুনা বা কষানো মাংস না খেয়ে স্টু করে খাওয়া উচিত।
স্টু করার পদ্ধতিটি একটু ভিন্ন হয়ে থাকে। এর জন্য প্রথমে গোলমরিচ, লেবুর রস ও লবণ দিয়ে মাংস পানিতে সেদ্ধ করতে হবে। এবার কিছু সবজি হালকা তেলে ভেজে সেদ্ধ মাংসে ছেড়ে বিট লবণ ও গোলমরিচ দিয়ে দিতে হয়। এটা অনেকটা স্যুপজাতীয় খাবার, যা রাতের জন্য খুবই স্বাস্থ্যসম্মত ও উপাদেয়। এছাড়া খেতে পারেন বেক করা সল্ট রোস্টেড চিকেন।
ঈদের দিন খাবার খান বুঝেশুনে। যেন শরীরে ওপর খারাপ প্রভাব না পড়ে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার








