ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে ট্রাম্প কন্যা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ঈদুল আজহা উপলক্ষে মুসলামদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। বিপত্তির শুরু এখানেই। ওই টুইট বার্তার পর শুরু হয় সমালোচনার ঝড়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম হাফিংটনপোস্টের খবরে বলা হয়, গত রোববার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যে ঈদ পালনের দিনে ইভাঙ্কা তার টুইটারে মুসলিমদের উদ্দেশে বলেন, ‘ঈদুল আজহা পালনকারী সারা বিশ্বের মুসলিমদের জানাই ঈদের মোবারক। আপনাদের সুস্বাস্থ্য, সুখ আর শান্তি কামনা করছি।’
এরপরই টুইটারে তার ওই পোস্টে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য আসতে শুরু করে। টুইটার ব্যবহারকারী একজন লেখেন, ‘যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা কর।’ এভাবে ব্যঙ্গ করতে শুরু করেন অনেকে। কেউ কেউ এ সময় তার বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করতে শুরু করেন।
প্রকৃত অর্থে ইভাঙ্কা মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-এ কথা যেন সবাই মানতে নারাজ। সবাই এ সময় মুসলিমগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের আমেরিকা ভ্রমণে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে একের পর এক আক্রমণ করতে থাকেন।
এদিকে কারণে-অকারণে প্রতিদিনই টুইট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় নিজেকে সরগরম করে রাখলেও ঈদ উপলক্ষে কোনো সাড়া শব্দই ছিল না ট্রাম্পের। এ বিষয়টি উল্লেখ করেও ইভাঙ্কাকে অনেকে সমালোচনা করেন।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











