ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৬:৫৫:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঈদের সকালে বৃষ্টিতে ভিজল ঢাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদের সকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। দিনভর আরো বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।’

এদিকে ভোর থেকে নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট হিসেবে এই চার জায়গায় প্রায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।