ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ০:৪৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক ‘মায়া পাখি’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক ‘মায়া পাখি’

ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক ‘মায়া পাখি’

পরিচালক জাকারিয়া সৌখিন, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে দর্শকের কাছে ইতোমধ্যেই তৈরি হয়েছে জনপ্রিয় এক নাট্যজুটি। ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’র সাফল্যের পর এবার ঈদুল আজহায় তারা হাজির হচ্ছেন নতুন নাটক ‘মায়া পাখি’ নিয়ে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র মায়া- এক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তরুণী। নির্মাতা জানিয়েছেন, চরিত্রটির মধ্যে হুমায়ূন আহমেদের গল্পের নারীদের আবহ খুঁজে পাওয়া যাবে। এই মায়ার প্রেমে পড়েন সাদাত নামের এক যুবক, আর সেই সম্পর্ক ঘিরেই এগোয় গল্প।

অপূর্ব জানান, ‘মায়া পাখি’ তাঁর জন্য বিশেষ একটি কাজ। নাটকটির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি, এমনকি প্রি-প্রোডাকশনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর ভাষায়, "এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।"

অন্যদিকে নাজনীন নীহা বলেন, একসময় অপূর্বের সঙ্গে অভিনয় করতে কিছুটা ভয় লাগলেও এখন নিয়মিত কাজরকারণে তাঁদের বোঝাপড়া অনেক ভালো। নীহা বলেন, "কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।" জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মায়া পাখি’।