ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৪:৩৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঈদে গানে মাতালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া।

দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক–পপ গান ‘লোকে বলে’, যা ইতিমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

গানটিতে প্রথমবারের মতো ফারিয়ার সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স–মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।

মিউজিক ভিডিওতে শুরুতেই ফুয়াদের উপস্থিতি নজর কাড়ে, এরপরই ভিন্ন ভিন্ন লুকে ধরা দেন নুসরাত ফারিয়া। কখনো রেড কার্পেট স্টাইলের ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনো উৎসবমুখর লেহেঙ্গায় নাচের দৃশ্যে তাকে দেখা গেছে গ্ল্যামারাসভাবে।

ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের নির্মাতা বাবা যাদব। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মোবারক’ লিখেছেন ফারিয়া। গানটি প্রকাশিত হয়েছে এসভিএফ মিউজিকের ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান তৈরি করেছেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীত জগতে যাত্রা শুরু করার পর ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’-এর মতো একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে তার কণ্ঠে।