ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:২৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

ঈদে ছুটি বাড়াতে রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ৮ মে ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (৮ মে) সকালে তারা মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এখনও আমাদের বেতন-বোনাস দেয়া হয়নি। বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না।

তারা জানান, ঈদের ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। সে কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছুটির মধ্যে বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক শ্রমিক বলেন, আমরা মিরপুরের প্রায় ৩০টি গার্মেন্টসের শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।


-জেডসি